• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

কার্ড থেকে বিকাশ-নগদে ‘অ্যাড মানি’তে কড়াকড়ি, নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট
  ১৯ মে ২০২৬, ২০:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) যেমন বিকাশ ও নগদে ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ বা টাকা স্থানান্তরের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এখন থেকে নিজের নামে নিবন্ধিত এমএফএস হিসাবে অন্য কোনো ব্যক্তির কার্ড ব্যবহার করে টাকা স্থানান্তর করা যাবে না। একই সঙ্গে নতুন কোনো কার্ড যুক্ত করার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ৫০০ টাকার টোকেন লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকের নিরাপত্তার স্বার্থে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন সম্পন্ন করতে হবে। এই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি সংশ্লিষ্ট এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হবে এবং তখন থেকে নিয়মিত লেনদেন করা যাবে।

তবে আগামী ১ জুন থেকে এই নিয়মে কিছুটা পরিবর্তন আসবে। তখন কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে কার্ডধারী এবং এমএফএস অ্যাকাউন্টধারী একই ব্যক্তি কি না, তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, কার্ড ও বিকাশ বা নগদ অ্যাকাউন্টের নাম মিলতে হবে। নাম মিললে ৫০০ টাকার টোকেন লেনদেনের বাধ্যবাধকতা থাকবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, এতদিন এই ধরনের লেনদেন অনেক ক্ষেত্রে ‘মার্চেন্ট পেমেন্ট’ হিসেবে দেখানো হতো। এখন থেকে এটিকে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে এবং কোন মোবাইল ওয়ালেট নম্বরে টাকা যাচ্ছে, তা কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে।

আরও পড়ুন

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

এমএফএস প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রযুক্তিগত ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ১ আগস্ট থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এমএফএস ব্যক্তিগত হিসাবের অন্যান্য লেনদেন আগের নিয়ম অনুযায়ীই চলবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এমএস/

  • বিকাশ
  • নগদ
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠিতে নগদ টাকা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
ঝালকাঠিতে নগদ টাকা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও নগদ অর্থ লুট
পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও নগদ অর্থ লুট
সেই মাকে দেওয়া হলো সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা 
সেই মাকে দেওয়া হলো সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা 
ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, নগদ টাকা লুট
ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, নগদ টাকা লুট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।